রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ বার

ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানার পল্লীতে একই সাথে পানিতে ডুবে সম্পদ (৫) ও মহারাণী (৩) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ২২নং সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের ৭নং ওয়ার্ডের মহেন ডাক্তারপাড়া এলকায় এই দুঃখজনক ঘটনাটি ঘটে।
দয়াল চন্দ্র বর্মন ও ইতিরানী দম্পতির ছেলে এবং মেয়ে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসী জানায়, শনিবার সকালে বাড়ির পাশের মাঠে কাজ করতে যায় দয়াল চন্দ্র রায়। এ সময় তার সাথে ওই দুই শিশুও যায় । একপর্যায় শিশু দু’টিকে মাঠে রেখে বাড়িতে আসে দয়াল চন্দ্র। বেশ কিছু সময় পর মাঠে গিয়ে শিশু দু’টিকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে তাদের বাবা। এলাকায় শিশু দু’টিকে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে গিয়ে খোঁজ করে পরিবারের লোকজন ও এলাকাবাসী। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ওই পুকুর থেকেই শিশু দু’টির ভাসমান লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর থেকে মৃত অবস্থায় শিশু দু’টিকে উদ্ধার করে স্থানীয়রা। পরিবারিকভাবে অভিযোগ না থাকায় শিশু দুটির সৎকারের জন্য পরিবারটিকে অনুমতি প্রদান করে লাশ হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories