মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ওপেন হাউস ডে/২৩ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৫ বার

শান্তি শৃংখলা ঐক্য প্রগতি পুলিশের এই স্লোগান কে সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ০৭ নং বিট(চৌডালা ইউনিয়ন পরিষদে) ওপেন হাউস ডে/২৩ অনুষ্ঠিত হয়েছে।
গোমস্তাপুর থানা পুলিশের আয়োজনে ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে শনিবার(১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌডালা ইউনিয়ন পরিষদ চত্বরে এই ওপেন হাউস ডে/২৩ অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার, মোঃ ছাইদুল হাসান, পিপিএম, বলেন, পুলিশি সেবা আরো জনবান্ধব ও গনমুখী করার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এসময় অপরাধ নিয়ন্ত্রণে যেকোন সংবাদ পুলিশকে জানিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।
ওপেন হাউজ ডে’ তে মাদক, জুয়া, ইভটিজিং, জঙ্গিবাদ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়, সামাজিক অবক্ষয় রোধে সুধী সমাজের দায়িত্ব-কর্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ইউনিয়ন বাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপস্থিত জনসাধারণের কথা শুনেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল রাকিবুল ইসলাম,চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব,বিটপুলিশ অফিসার জালাল উদ্দিন,সাইদুল রহমান প্রমূখসহ ওয়ার্ড সদস্য, সংরক্ষিত সদস্য, ব্যবসায়িক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories