রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাড়ি ফেরা হলোনা ব্যাংক কর্মকর্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ বার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটোরিকশা থেকে পড়ে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। নিহত ব্যাংক কর্মকর্তা রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট কলেজ পাড়ার সইজুদ্দিনের পুত্র নাজমুল হক রিপন( ৪২)।
তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম (আইসিটি)পদে কর্মরত ছিলেন। বাড়ি ফেরার পথে রহনপুর -নাচোল সড়কের বহিপাড়ায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি অটোরিকশা যোগে ব্যাংক কর্মকর্তা রিপন ও তার বন্ধু নাচোল থেকে রহনপুর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি ও তার বন্ধু বাড়ি ফেরার জন্য রহনপুর যাচ্ছিলেন।
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান,নিহত ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় গোমস্তা পুর থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories