রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

নাটোর জেলা পুলিশে কর্মরত কনস্টেবলকে শুদ্ধাচার পুরস্কার

নাটোর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬২ বার

পেশাদারিত্ব ও শুদ্ধতার সাথে দায়িত্ব পালনের জন্য নাটোর জেলা পুলিশে কর্মরত হিসাব রক্ষক সুগন্ধা সরকার এবং কনস্টেবল মোঃ হুমায়ূন কবির বাংলাদেশ সরকার ঘোষিত “শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২” লাভ করে।
অদ্য ১৪/০৯/২০২৩ তারিখ রাজশাহী রেঞ্জ কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রেরিত ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করেন জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয়।
পুরস্কার পাওয়ার পর এক অনুভূতিতে কনস্টেবল মোঃ হুমায়ূন কবির বলেন, সর্বদাই দেশ ও মানুষের জন্য সততা ও নিষ্ঠার সাথে যাতে আমার কর্তব্য সম্পাদন করতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই। এই পুরস্কার আমাকে দেশ সেবায় আগামী দিনের অনুপ্রেরণা যোগাবে।
এসময় রেঞ্জ কার্যালয় ও রেঞ্জাধীন সকল জেলা/ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলাম পিপিএম মহোদয় উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories