রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

শুদ্ধাচার পুরষ্কার পেলেন অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল রাকিবুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ বার

বাংলাদেশ পুলিশের শুদ্ধাচার পুরস্কার পেলেন অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল( প্রশাসন) জনাব মোঃ রাকিবুল ইসলাম। পঞ্চগড়ে অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালীন তিনি এই শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে শুদ্ধাচার পুরস্কার (২০২১—২০২২) এর ক্রেস্ট ও সনদ তুলে দেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপিএম(বার), পিপিএম। সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ এই সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার পাওয়ার পর এক অনুভূতিতে অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল( প্রশাসন) জনাব মোঃ রাকিবুল ইসলাম বলেন, সর্বদাই দেশ ও মানুষের জন্য সততা ও নিষ্ঠার সাথে যাতে আমার কর্তব্য সম্পাদন করতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই। এই পুরস্কার আমাকে দেশ সেবায় আগামী দিনের অনুপ্রেরণা যোগাবে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল( প্রশাসন) জনাব মোঃ রাকিবুল ইসলাম জেলা পুলিশ পরিবারের সকল পুলিশ সদস্য উজ্জীবিত বলে মন্তব্য করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার, জনাব মোঃ ছাইদুল হাসান,পিপিএম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories