বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ঝিনাইগাতীতে নবাগত বিভাগীয় কমিশনার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ বার

শেরপুরের ঝিনাইগাতীতে নবাগত বিভাগীয় কমিশনার এ-র মতবিনিময় সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩ই সেপ্টেম্বর ( বুধবার ) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। শেরপুর জেলা প্রশাসক,আব্দুল্লাহ আল খায়রুম এ-র সভাপতিত্বে ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফারুক আল মাসুদের সঞ্চালনায়, বক্তব্য রাখেন ঝিনাইগাতী সদর ইউনিয়নের ইউপি সদস্য ও সাংবাদিক মনিরুজ্জামান মনির।
তিনি বলেন, মেঘালয় রাজ্য ভারত থেকে নেমে আসা মহারশী নদী ভাঙ্গন রোধে বেরি বাঁধ নির্মাণ ও বিভিন্ন জনদূর্ভোগের কথা তুলে ধরেন এবং বিভাগীয় কমিশনার সহ উপস্থিত সকল সরকারি কর্মকর্তাগণের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আরও বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা যুবলীগের সভাপতি, শাহ আলম,উপজেলা দূনীতি কমিটির সভাপতি, আবুল হাসেম মাস্টার, মুক্তিযোদ্ধা,শামসুল হক,উপজেলা ( কৃষি ) কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রাথমিক শিক্ষা ( সহকারী ) কর্মকর্তা শাহরিয়ার পারভেজ, উপজেলা সাস্থ্য কর্মকর্তা, শ্রী রাজীব শাহা,ঝিনাইগাতী থানার ( ভারপ্রাপ্ত ) কর্মকর্তা ওসি মনিরুল আলম ভুঁইয়া সহ আরও অনেকে।
উক্ত মতবিনিময় সভায়, উপজেলার সকল সরকারি কর্মকর্তাও কর্মচারী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories