সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে দশতলা নির্মাণাধীন ভবনের পিলার ধসে পড়ে এক শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৪ বার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে (নাসিক) ১ নং ওয়ার্ড শামসুল হক স্কুলের সাথে ১০ তলা বিল্ডিং এ একটি নির্মাণাধীন ভবনের পিলার ধসে পরে মো. আব্দুল্লাহ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২সেপ্টম্বর) রাত ৭টায় মিজমিজি পাইনাদী নতুন মহল্লায় এ ঘটনা ঘটেছে।
এই বিল্ডিংটি মূলত সমিতির মাধ্যমে করা এর মালিক ১৮ জন সদস্য। এই বিল্ডিং কন্টাকটার আরো দুটি বিল্ডিং এ কাজ করার সময় দুজন লোক মারা যায় সে মামলায় বর্তমানে তিনি জেল হাজতে আছেন। কন্টাক্টর ও মালিকের কাজের সেফটির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
ভুক্তভোগী বলেন আপনারা ভালো করে সেফটি দিয়ে কাজ করেন তার কোন কথাই তারা পাত্তা দেয় নাই। তিনি বলেন প্রয়োজনে নতুন টিন লাগিয়ে দেন তাও তারা নতুন টিন লাগিয়ে দেন নাই। তারপরেই আজ এই দুর্ঘটনা হারালো একটি বাবা তার সন্তান আব্দুল্লাহকে।
ভুক্তভোগীর আরো বলেন, তারা দীর্ঘদিন ধরে আমাকে ভয় ভীতি ও চাপ সৃষ্টি করে আসছে জায়গাটি বিক্রি করার জন্য আমি কিছুতে রাজি না হওয়ায় আমাকে তারা হুমকি ধুমকি দেন এবং কন্টাকটার কয়েকবার আমাকে মারার জন্য বাস নিয়ে আসেন।এবং বলেন এই বিল্ডিং করতে ১০ কোটি টাকা খরচ হয়েছে প্রয়োজনে আরো এক কোটি টাকা খরচ করে তোকে ঘরের বউ বানিয়ে রাখবো। তারা প্রায় সময় আমাকে হুমকি দিতে থাকেন।
বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: মোজাম্মেল হক। নিহত শিশু ওই এলাকার শরিফুলের ছেলে।পরিদর্শক মো.মোজাম্মেল হক জানান, নির্মাণাধীন ১০তলা ভবনের (৮তলার) পিলার ধসে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে গিয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুর পরিবার যদি চায় তাহলে আমরা মামলা নিবো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories