বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী

রূপগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ বার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নামাজ পড়তে যাওয়ার ছয় ঘণ্টা পর নুর হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবৈই মসজিদের পেছনে পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নুর হোসেন দেবৈই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। তিনি স্থানীয় পারটেক্স বোর্ড কারখানায় কাজ করতেন।
জানা যায়, মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদের উদ্দেশ্যে বের হন নুর হোসেন। বেলা বাড়লেও তার কোনও খোঁজ পাচ্ছিল না পরিবার। বেলা ১১টার দিকে দেবৈই মসজিদের পেছনে একটি পরিত্যক্ত ঘরের বারান্দায় নুর হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ভোলাবো তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) খায়রুল লস্কর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই খায়রুল আরও বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories