মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

দেবীদ্বার মহাসড়কের পাশে দোকানের তালা কেটে দুর্ধর্ষ চুরি, কয়েক লক্ষ টাকার মালামাল লুট

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ বার

কুমিল্লা জেলার দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় আরহাম ব্যাটারি হাউজে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় ২৬৮ টি ছোট বড় ব্যাটারিসহ প্রায় ৩৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। এই ঘটনায় দেবিদ্বার থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
১১ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২ টার সময় বানিয়াপাড়া গাউছিয়া মাকের্টের আরহাম ব্যাটারি হাউজে এ ঘটনা ঘটে। ঘটনায় ক্ষতিগ্রস্ত আল আমিন কুমিল্লার বাঙ্গরা বাজার থানার চাপিতলার মানিক মিয়া ছেলে। সে দেবীদ্বার দীর্ঘদিন যাবত ব্যাটারির ব্যবসা করে আসছে।
দোকানের মালিক আল আমিন জানান, সকাল ৭ টার সময় পাশ্ববর্তী দোকানদার তাকে ফোন করে দোকানে চুরির ঘটনা জানায়। খবর পেয়ে এসে দেখেন দোকানের সার্টর, লোহার কেচি গেইট খোলা। দোকানে থাকা নগদ অর্থ, হ্যমকো, ভলবো কোম্পানির ২৬৮টি ব্যাটারি বিভিন্ন মালামাল সহ সবকিছু নিয়ে গেছে। তিনি জানান তার দোকানে ৩৫ লক্ষ টাকার মালামাল ছিল।
এ বিষয়ে দেবীদ্বার পৌরসভার বাজার সাব-কমিটির সভাপতি মোশাররফ হোসেন মন্টু বলেন, চুরির ঘটনাটি আমরা সকালে জানতে পেরেছি। তবে এখানে নৈশপ্রহরীর দায়িত্ব ছিলেন হারুন, তাকে জিজ্ঞেসা করে জানতে পারি রাত ২টার সময় সে আরহাম ব্যাটারি হাউজের সামনে ৮-১০ লোক দেখে তাদের কাছে এসে কিছু বলার আগেই তাকে আটক করে। মুখে টেপ দিয়ে বেঁধে পুরানো একটি লেপ দিয়ে চেপে ধরে রাখে। গ্যাস ওয়েল্ডিং এর মাধ্যমে দোকানের তালা ও কেচি গেইট কেটে সবকিছু নিয়ে যায় চোরেরা। চুরির কয়েকঘন্টা পর নৈশপ্রহরীকে মুখ বাঁধা অবস্থায় দেবীদ্বার পৌরসভার ময়লা পরিস্কার করা এক ব্যক্তি দেখে আশেপাশের সকলকে খবর দেয়। খবর পেয়ে আমরা ছুটে আসি ততক্ষণে দেবীদ্বার থানার পুলিশের একটি টিমও এসে হাজির হয়।
এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, ঘটনাটিকে অত্যান্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি। মামলা প্রক্রিয়াধীন। ইতিমধ্যে দায়ীত্বরত নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করছি। তথ্য প্রযুক্তি এবং তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories