রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

কুমিল্লায় পুলিশ দেখে ৫০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার ফেলে পালিয়েছে চালক

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ বার

কুমিল্লা বুড়িচং বাকশীমুল ইউপির হরিপুর এলাকায় পুলিশ দেখে ৫০ কেজি গাঁজাসহ ১টি প্রাইভেটকার সড়কে ফেলে পালিয়ে যায় গাড়ি চালক। পরে পুলিশ গাড়িটি তল্লাশি করে ৫০ কেজি গাজাসহ গাড়িটি জব্দ করে পুলিশ। উপজেলার বাকশীমুলের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাজাসহ প্রাইভেট কারটি উদ্ধার করে থানা পুলিশ।
পলাতক মোঃ ফাইজুল ইসলাম (৪১) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাইজুরা গ্রামের সিকদার বাড়ির সিকদারের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানায় কর্মরত উপ-পরিদর্শক (এস.আই) মোঃ নূরুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করা কালে বুড়িচং উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের অন্তর্গত ছোট হরিপুর সাকিনস্থ মোঃ সুরুজ মিয়ার চাউলের মিলের সামনে বাগড়া-কুমিল্লা গামী পাকা সড়কের উপর উপস্থিত হলে বাগড়ার দিক হতে আসা একটি প্রাইভেটকার আসতে দেখে থামানোর জন্য সংকেত দিলে গাড়ির চালক মোঃ ফাইজুল ইসলাম দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্রাইভেটকারটি তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় মাদক চোরাচালান কাজে ব‍্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার জানান, এঘটনায় পলাতক আসামি ফয়জুলের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories