জামালপুরের ইসলামপুরের কুলকান্দি হেদায়েতিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মুজিব কিল্লা নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃক কাজের তদারকি দায়িত্ব প্রাপ্তদের বিরুদ্ধে অনিয়ম ওঅবহেলার অভিযোগ উঠেছে । এদিকে কাজের অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার কথাও জানিয়েছেন মুজিব কিল্লার দায়িত্ব প্রাপ্ত প্রকৌশলী মমিনুর রহমান।
মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নে ৬ কোটি ৯৮ লক্ষ ৪৫ হাজার টাকা চুক্তি ও মূল্যে ব্যায়ে জিওবি প্রকল্পের অর্থায়নে ৮৭৫পশ্চিম মেড্ডা, ব্রাক্ষণবাড়িয়া এমএনবি-এমপিএস (জেভি)নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ইসলামপুর উপজেলার কুলকান্দি হেদায়েতিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মুজিব কিল্লা নির্মাণ কাজ করছে । কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানটি নিজে কাজ না করে কাজটি স্থানীয় একটি চক্রের মাধ্যমে করায় ভবনের কাজ চলছে নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে।
মাদ্রাসার শিক্ষক মন্ডলীসহ স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজের তদারকি দায়িত্বে যারা রয়েছেন, তারা মাঝে মধ্যে আসেন এই সুযোগে নিম্মমানের কাজ হচ্ছ। কাজের শুরু থেকেই অনিয়ম চলছে। কাজের মূল ঠিকাদারী প্রতিষ্ঠানের কাউকে দেখেনি এলাকাবাসী এবং নির্মাণ কাজে সঠিক তদারকির দায়িত্বে কেউ না থাকায় এই অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসী মুজিব কিল্লা প্রকল্পের ঢাকা অফিসে দায়িত্ব প্রাপ্ত প্রকৌশলী মমিনুর রহমান সম্প্রতি অনিয়মের খবরে নির্মাণ কাজ পরিদর্শনে এসে, নির্মাণ কাজে অনিয়ম ও ঘাটতি রয়েছে দেখে তা সংশোধন করার জন্য ভূল হওয়া কাজ ঢালাই বন্ধ রেখে ক্যাপ বেঁধে কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল এবং অনিয়ম পূনরায় হলে প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার কথাও বলছেন। কিন্তু তারপরেও আগের মতই অনিয়মে চলছে মজিব কিল্লার নির্মাণ কাজ।
সিঙ্ক:মুমিনুর রহমান,দায়িত্ব প্রাপ্ত প্রকৌশলী, ঢাকা। মুজিব কিল্লা নির্মাণ,সংস্কার ও উন্নয়ন ৭৫০০বর্গ কিলোমিটার আয়োতনের মুজিব কিল্লার সাইড ডেভেলপমেন্ট (মাটির কাজ), প্রেটেকশন সিসিব্লক, একটি বড় প্রাণী সম্পদ রাখার শেড, ১টি তিনতলা বিশিষ্ট শেল্টার ভবন নির্মাণ হবে।
যেহেতু মুজিব কিল্লা সুবিধা কুলকান্দি হেদায়েতিয়া সিনিয়র আলিম মাদ্রাসা ও এলাকাবাসী প্রকৃতিক দুর্যোগ সময় ভোগ করবে, তাই ঠিকাদারসহ প্রশাসনের প্রতি মুজিব কিল্লা নির্মাণ কাজ গুণগত মান বজায় ও যেন টেকসই উন্নয়ন কাজ হয় এই দাবী স্থানীয়দের।
Leave a Reply