রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জর্ডানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ পদ্মা নদীতে ডুবে যাওয়া বাংলাদেশী যাত্রীদের বিএসএফের কাছ থেকে উদ্ধার ও ফেরত ৫৩ বিজিবি’র সফল তৎপরতা বি.কে. বাড়ি এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত ও মোবাইল ছিনতাই যেন নিত্যদিনের স্বাভাবিক চিত্র দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান ব্রিকসের যৌথ ঘোষণায় ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ফেসবুকে সুই-সাইড নোট, পুলিশ গিয়ে দেখে আড্ডা দিচ্ছেন ঢাবি শিক্ষার্থী

রাজবাড়ী প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৩ বার

ফেসবুকে ভুয়া সুইসাইড নোট লিখে আত্মহত্যার হুমকি দেওয়ার পর পুলিশ উদ্ধারে গিয়ে দেখে পরিবারের সঙ্গে আড্ডা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ভবানিপুর গ্রামে।
মঙ্গলবার রাত ৯টার দিকে ফেসবুকে সুইসাইড নোট লেখা শিক্ষার্থীর নাম ফেরদৌস নাঈম। তিনি রাজবাড়ী শহরের ভবানিপুর এলাকার মৃত গোলাম ফয়েজের ছেলে। ফেরদৌস নাঈম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
সুইসাইড নোটটি ফেসবুকে ছড়িয়ে পড়লে রাজবাড়ী জেলা পুলিশের নজরে আসার পর তাৎক্ষণিক পুলিশের মোবাইল টিম ওই শিক্ষার্থীকে উদ্ধারে যায়।
ভাইরাল হওয়া সুইসাইড নোটে লেখা ছিল ‘আমি ফেরদৌস নাঈম, ৮৭১২৬১০.., ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি নং ২০১৯০১৫৮..। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমার ব্যক্তিগত প্রেমের সম্পর্কের ঝামেলা/সংকট মোকাবিলায় আপনারা স্ব-প্রণোদিত হয়ে যারা সহযোগিতা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং একই সাথে ক্ষমাপ্রার্থী। কারণ আমার ব্যক্তিগত সমস্যার কারণে আপনাদের অপমানিত ও লজ্জিত হতে হয়েছে।
আমার বিধবা মা কে যেই মেয়ে (অশ্লীল ভাষা) বলে গালাগাল করেছে এবং আমার আম্মুর সম্মানহানি হয় এমন কথা বলেছে সেই মেয়ের বিচার আপনারা না করলেও আমার বলার কিছু নেই। কিন্তু মৃত বেলাল ফয়েজের সন্তান হিসেবে এই বিচার আমি করব। আমার মৃত্যু হলে কবরটা যেন আমার বাবার কবরেই হয় এই শেষ অনুরোধ।
এর নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে আবার লেখা ছিল, ‘এক সেট ব্লেড যেটা দিয়ে সবেমাত্র হাত কাটছি। আরেক সেট আমার বাসায় লুকানো আছে।’
এই পোস্টটি ভাইরাল হলে পুলিশ তাৎক্ষণিক ওই যুবকের বাড়িতে গিয়ে জানতে পারে তিনি সুস্থ আছেন এবং আত্মহত্যার মিথ্যা হুমকি দিয়েছিলেন।
এ বিষয়ে রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজাউল করিম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সুইসাইড নোটটি আমার নজরে এলে আমি তাৎক্ষণিকভাবে পুলিশের মোবাইল টিম ছেলেটির বাড়িতে পাঠাই। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায় ছেলেটি দিব্যি সুস্থ্য। সে তার মা ও আত্মীয়দের সঙ্গে বসে গল্প করছিল।
তিনি আরও বলেন, ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে জানায়, সে মজা করে ফেসবুকে সুইসাইড নোটটি লিখেছিল। তাকে মানসিকভাবে একটু অসুস্থ বলেও মনে হয়েছে।
এ বিষয়ে বক্তব্য নিতে ফেরদৌস নাঈমের নাম্বারে একাধিকবার কল করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories