বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

টঙ্গীতে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে সর্বস্ব লুট

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১ বার

ঢাকা-কালীগঞ্জ সড়কের ষ্টেশনরোড এলাকার এম এস টেলিকমের মালিককে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর করে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে ধূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় সংশ্লিষ্ট ধারায় গতকাল একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, টঙ্গী পূর্ব থানার ২”শ” গজের মধ্যে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার সরকারি হাসপাতালের বিপরিতে অবস্থিত উল্লেখিত বিকাশ ও ফ্লেক্্িরলোডের দোকান। এর মালিক সুমন মিয়া প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ১১ টার দিকে বেচাকেনার পর প্রতিষ্ঠান বন্ধ করে তার বাসায় ফিরছিলেন। এ সময় তিনি সড়কের ধার ধরে সরকারি হাসপাতালের সামনে পৌছলে পূর্বে থেকে ওৎপাতা ৭/৮ জন দূর্বৃত্ত একটি সাদা রঙ্গের নোহা মাইক্রো থেকে নেমে ডিবি পরিচয় দিয়ে তার গতি রোধ করে। এসময় তার সংগে থাকা দোকানের কর্মচারি আবির (১৫) বাঁধা দেয়। দূর্বৃত্তরা তাকে বেধড়ক মারধর করে আহত করে সড়কের পাশে ফেলে দেয়। পরে সুমনকে টাকার ব্যাগসহ তাদের মাইক্রোতে তুলে নিয়ে যায়। দূর্বৃত্তরা তাকে পিটিয়ে জখম করে তার টাকার ব্যাগ ও মোবাইলসহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে উত্তরার ১৭ নম্বর সেক্টরের মাঠে ফেলে যায়। তিনি বলেন, তার ব্যাগে প্রায় সাড়ে ৩ লাখ নগদ টাকা ও ফ্লেক্্িরলোডের মোবাইল ছিল। ভূক্তভোগিদের ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার দোকান মালিক বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, গতকাল এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। আমরা এলাকার সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করছি। আশা করি খুব তারাতারি ঘটনায় জড়িতদের ধরতে পারবো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories