দেশে শুরু হওয়া সাত দিনব্যাপী কঠোর বিধি নিষেধের তৃতীয় দিন চলছে। আজ শনিবার (৩ জুলাই) সড়কে মানুষ ও যানবাহনের পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন প্রাইভেটকার, ইজিবাইক, রিকশার তুলনামূলক উপস্থিতি বেড়েছে। সেই সংখ্যা লকডাউনের সঙ্গে সঙ্গতি রেখে নগণ্যই আছে।
শনিবার রাজধানীর প্রগতি সরণি, রামপুরা, কুড়িল বিশ্বরোড এলাকায় দেখা গেছে, আগের দুই দিনের মতো আজও সড়কে তেমন একটা মানুষ বের হননি। তবে গত দুই দিনের তুলনায় কিছুটা মানুষ বেড়েছে। সেই সঙ্গে কিছু প্রাইভেট যানবাহন, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ছাড়া অন্য যানবাহন চলতে দেখে যায়নি। কিছু কিছু অফিস খোলা থাকায় সেসব প্রতিষ্ঠানের কর্মীরা অফিসের গাড়ি অথবা রিকশাযোগে চলাচল করছেন। সড়কে আজ রিকশার সংখ্যাও কিছুটা বেড়েছে।মাসুম হাসান নামের একজন অফিসগামী বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। কিন্তু জরুরি সেবার কারণে আমাদের অফিস খোলা। অফিস নিজস্ব পরিবহনের মাধ্যমে তাদের কর্মীদের আনা-নেওয়ার সুযোগ করে দিয়েছে। তাই অফিসের গাড়ির জন্য অপেক্ষা করছি। তবে এবারের লকডাউনে বাইরে মানুষের উপস্থিতি খুবই কম দেখা যাচ্ছে। তবে লকডাউনের প্রথম দুই দিনের তুলনায় আজ সড়কে মানুষ বেড়েছে।
Leave a Reply