সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

প্রয়াত শিক্ষক কর্মচারীদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

নোয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৬ বার

নোয়াখালীর সুবর্ণচরের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির আয়োজনে সদ্য প্রয়াত প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা স্যার সহ প্রয়াত শিক্ষক কর্মচারীদের স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয় হল রুমে, অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম দাস,২নং চর বাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম রাজীব, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন,সৈকত সরকারি কলেজের প্রভাষক মিজানুর রহমান, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক সাইফুল ইসলাম সুমন,জেলা পরিষদের সদস্য আতিক উল্লাহ সুজন এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের প্রাক্তন বর্তমান শিক্ষক, ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা, শিক্ষকদের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করে বলেন, গত কিছুদিন আগে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি মরহুম মোহাম্মদ মোস্তফা স্যার পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নেয়।তিনি ১৯৭৪ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দীর্ঘদিন সুনামের সাথে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তাছাড়া অবসরজনিত কারণে বিদ্যালয়ের আরো অনেক শিক্ষক কর্মচারী বিদায় নিয়েছেন তাদের তখন স্মরণ করা হয়। উল্লেখ্য, প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির পক্ষে মো. আজগর হোসেন বলেন, সকলের প্রচেষ্টায় প্রয়াত শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল প্রতিবছর আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories