রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

নেতৃত্ব নিয়ে বিএনপির সংকট নেই কথার মধ্যে মনে হচ্ছে ‘ডাল মে কুচ কালা হ্যায়’: কাদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৮৪ বার

নেতৃত্ব নিয়ে বিএনপিতে কোনো সংকট নেই- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলীয় নেতৃত্ব নিয়ে ঘটা করে ‌‌‘সংকট নেই’ বলার মধ্যেই মনে হচ্ছে ‘ডাল মে কুচ কালা হ্যায়’।

শনিবার (৩ জুলাই) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দেশে এক-এগারোর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে বিএনপি নেতাদের অভিযোগ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতারা নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্রই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পান। তারা দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এক-এগারো ঘটানোর যে রঙিন খোয়াব দেখছে, তা দুঃস্বপ্ন মাত্র। ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে তা বিএনপিই করছে। তাদের একগুয়েমি এবং সোয়া এক কোটির বেশি ভুয়া ভোটার সৃষ্টি করে দলীয় লোক বিচারপতি আজিজকে দিয়ে নির্বাচনের নামে প্রহসনের অপচেষ্টা এক-এগারোর অন্যতম প্রধান কারণ।ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি যেমনি নানা অগণতান্ত্রিক পথ খুঁজে বেরিয়েছিল, এখন তেমনি হারানো ক্ষমতা ফিরে পেতে তারা মরিয়া হয়ে অন্ধকারের অলি-গলি পথে হাঁটছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির সব পর্যায়ের কিছু নেতা আওয়ামী লীগে যোগদানের জন্য তলে তলে যোগাযোগ করছেন বলেও দাবি করেন ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের আরও বলেন, করোনা মহামারির এ প্রেক্ষাপটে মানুষের সুরক্ষা যখন সর্বোচ্চ অগ্রাধিকার তখন বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। তারা জনগণের মনের ভাষা ও মাঠের পরিস্থিতি বোঝার অক্ষমতায় ক্রমশ মানুষের প্রত্যাশা থেকে ছিটকে পড়ছে। মানুষের দুঃখ-কষ্টে এবং অসহায় খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে আন্দোলনের ভাবনা বিএনপির জনবিচ্ছিন্ন ও অদূরদর্শী রাজনৈতিক ভাবনা বলেই জনগণ মনে করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories