রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

কুতুবদিয়ায় বিদ্যুৎ অফিসে দুদকের অভিযান

কুতুবদিয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৪৩ বার

কক্সবাজারের কুতুবদিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিদ্যুতের মিটার প্রদানে গ্রাহকের নিকট অতিরিক্ত টাকা দাবী ও গ্রাহক হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের কক্সবাজার জেলার এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুতুবদিয়ায় গ্রাহক হতে মিটার সংযোগ প্রদানের ক্ষেত্রে রশিদ প্রদান ব্যতীত টাকা নগদে গ্রহণ করা হয়। উক্ত অফিসে কোন সিটিজেন চার্টার না থাকায় জনসাধারণ উক্ত অফিসের সেবা সম্পর্কে কোন সুনির্দিষ্ট তথ্য জানতে পারছে না বিধায় গ্রাহকেরা নানাবিধভাবে হয়রানি হচ্ছে।অভিযানকালে উক্ত কার্যালয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিত পাওয়া যায় এবং আগত ভুক্তভোগী কয়েকজন সেবাগ্রহীতার বক্তব্য গ্রহণ করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এনফোর্সমেন্ট টিম উপরোক্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অফিসের আবাসিক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর সাথে ফোনে কথা বলেন। তারা অতিদ্রুত সংশ্লিষ্ট অফিসে সিটিজেন চার্টার লাগানোসহ সংশ্লিষ্ট রশিদ ও রেকর্ডপত্র টিমকে সরবরাহ এবং গ্রাহক হয়রানি রোধে উপযুক্ত পদক্ষেপ নিবেেন মর্মে আশ্বস্ত করেন।
অন্যদিকে, দুদক এনফোর্সমেন্ট টিম কাগজপত্র পর্যালোচনা করে পূর্ণাঙ্গ রিপোর্ট যথাসময়ে কমিশনের কাছে পাঠাবে বলেও জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories