শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তিতাসে অগ্নিকান্ডে ২টি গরুসহ ঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, কুমিল্লা
  • আপলোডের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১২৩ বার

কুমিল্লার তিতাসে ভয়াবহ অগ্নিকান্ডে এক কৃষকের গোয়ালঘরসহ ২টি গরুর বাছুর পুড়ে ছাই হয়ে যায়। এবং ঘরে থাকা আরো ২টি আবাল গরুর শরিরের বেশ কিছু অংশ পুড়ে যায়।শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার কড়িকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের কাইয়ুম খান (৬৫) এর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

কাইয়ুম খান জানান, শুক্রবার দিবাগত রাতে খাবার খেয়ে আমি ও আমার পরিবারের অন্যান্যরা ঘুমাতে যাই। পরে রাত অনুমানিক সাড়ে ১২টার দিকে আগুনের পুড়ার গন্ধ পেয়ে জেগে উঠি। এসময় গরুর ঘরে আগুন দেখে তিনি চিৎকার দেন। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরাসহ প্রতিবেশিরা এসে আগুন নিভানোর চেষ্টা চালায় এবং প্রায় ২ ঘন্টা চেষ্টা চালানোর পর এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ২টি বাছুরসহ গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। গরুর গোয়ালে থাকা আরো ২টি আবাল গরুর শরিরের বেশ কিছু অংশ পড়ে যায়। অগ্নিকান্ডে কাইয়ুম খানের প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাঁর ধারনা। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে বিষটি নিশ্চিত করেন ক্ষতিগ্রস্থ কাইয়ুম খানে।

এদিকে পুড়ে যাওয়ার কথা শুনে আজ সকালে উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কাইয়ুম খানের বাড়ি পরিদর্শন করে পরিবারের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন এবং আর্থিক সহযোগিতা করেন।

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভূইয়া বলেন, রাতেই আমাকে ফোন দিয়ে ছিল, আমি ফোন পেয়ে সাথে সাথে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান মিয়াকে ফোন দিয়েছি, তিনি রাতে যেতে পারেননি,আজ সকালে গিয়ে আহত গরু ২টিকে চিকিৎসা দিয়েছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন খবর পেয়ে আজ সকালে আমি এবং তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস ঘটনা স্থলে গিয়েছি এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান্ডিল ডেউ টিন ও নগদ ছয় হাজার টাকা দেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories