রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ছেলেদের সমান পারিশ্রমিক পাবেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪০ বার

বিশ্ব ক্রিকেটে পারিশ্রমিকের ক্ষেত্রে নারী-পুরুষ সমান অধিকার নীতি চালু করেছিল নিউ জিল্যান্ড ও ভারত। এবার একই পথে হাঁটলো দক্ষিণ আফ্রিকা। এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেশটির ছেলে ও মেয়েদের ম্যাচ ফি হবে সমান।
আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে দক্ষিণ আফ্রিকা নারী দল। এই সফর থেকেই নতুন ম্যাচ ফি কার্যকর হবে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
নতুন ম্যাচ ফি অনুযায়ী টেস্টের জন্য ম্যাচপ্রতি সাড়ে ৪ হাজার ডলার পাবেন নারী ক্রিকেটাররা। ওয়ানডের জন্য পাবেন ১ হাজার ২০০ ডলার ও টি-টোয়েন্টির জন্য বরাদ্ধ করা হয়েছে ৮০০ ডলার। দক্ষিণ আফ্রিকার পুরুষ ক্রিকেটাররাও একই ম্যাচ ফি পেয়ে থাকেন।
ম্যাচ ফি সমান করার পাশাপাশি নারী ক্রিকেটারদের জন্য ছয় দলের পেশাদার ঘরোয়া কাঠামোও উন্মোচন করেছে দক্ষিণ আফ্রিকা। ১৬ দলের এই কাঠামোতে খেলা হয় দুই স্তরে। প্রথম স্তরে খেলে শীর্ষ ৬ দল, দ্বিতীয় স্তরে নিচের ১০ দল। এই ১০ দল আবার দুই ভাগে বিভক্ত – উত্তরণ ও অবনমন।
এবারও একই কাঠামোই বিদ্যমান থাকবে। তবে শীর্ষ ছয় দল এখন ১১ জন করে খেলোয়াড়কে পূর্ণকালীন ভিত্তিতে চুক্তিবদ্ধ করতে পারবে। এই ১১ জনের বেতন হবে ডিভিশন ২-এর সর্বোচ্চ বেতনপ্রাপ্ত পুরুষ ক্রিকেটারদের সমান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories