রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

টাইগারদের সাবেক বোলিং কোচ আর নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪৪ বার

মারা গেছেন টাইগারদের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার হিথ স্ট্রিক। ক্যানসারের কাছে হার মেনে ৪৯ বছর বয়সেই প্রাণ হারান তিনি। বুধবার (২৩ আগস্ট) এ খবর প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স স্পোর্টস।
চলতি বছরের মে মাসে ক্যানসার ধরা পড়ে জিম্বাবুয়ের সাবেক এই তারকা ক্রিকেটারের। এরপরই উন্নত চিকিৎসার জন্য দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়া হয় স্ট্রিককে। সেখানে চিকিৎসকরা জানিয়েছিলেন, সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি।
জিম্বাবুয়ের জার্সিতে ১৮৯টি ওয়ানডে এবং ৬৫টি টেস্ট খেলেছেন হিথ স্ট্রিক। ৬৫ টেস্টে ২১৬ উইকেটের পাশাপাশি ১৯৯০ রান করেছেন তিনি। আর ওয়ানডে ফরম্যাটে ২৯৪৩ রানের পাশাপাশি শিকার করেছেন ২৩৯টি উইকেট। ২০০৫ সালে জিম্বাবুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলেন তিনি।
বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় জড়িত হন স্ট্রিক। ২০১৪ সালের মে মাসে টাইগারদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৬ সাল পর্যন্ত মুস্তাফিজ-রুবেলদের বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। টাইগারদের দায়িত্ব ছেড়ে পরবর্তীতে ব্যাঙ্গালুরের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হন তিনি।
২০২১ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে আইসিসি তাকে ৮ বছরের ন্য নিষিদ্ধ করে। তবে ৪৯ বছর বয়সী এই ক্রিকেটার সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories