রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

পাকিস্তানি বোলারদের তোপে ৫৯ রানেই শেষ আফগানিস্তান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪১ বার

পাকিস্তানকে ২০২ রানে আটকে জয়ের স্বপ্ন দেখছিল আফগানরা। কিন্তু হারিস রউফ আর শাহিন শাহ আফ্রিদির বোলিং তোপে মাত্র ৫৯ রানেই গুটিয়ে যায় তাদের তারা। বিশেষ করে হারিস রউফের আগুনঝরা বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ধসে পড়ল আফগানদের ব্যাটিং। ফলে ১৪২ রানের বড় জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেল পাকরা।
মঙ্গলবার শ্রীলঙ্কার হাম্বানটোটায় এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ৪৭.১ ওভারে দলটি ২০১ রানে অলআউট হয়। লক্ষ্য তাড়ায় আফগানিস্তান ১৯.২ ওভার খেলে করতে পারে মোটে ৫৯ রান। ১৭তম ওভারের পর অস্বস্তি নিয়ে আহত অবসরে যান আজমতউল্লাহ ওমরজাই। তিনি আর মাঠে ফেরেননি।
৬.২ ওভার বল করে আফগানদের মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট নেন রউফ। যার মধ্যে কয়েছে দুটি মেডেন ওভার।
অবধারিতভাবেই ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। ২৩ ওয়ানডের ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট শিকারের অভিজ্ঞতা হয় তার। তাকে যোগ্য সঙ্গ দেন শাহিন শাহ আফ্রিদি। বোলিংয়ে দলকে কাঙ্ক্ষিত শুরু পাইয়ে দেন তিনি। ৪ ওভারে দুটি মেডেনসহ ৯ রানে ২ উইকেট পান। এছাড়া, নাসিম শাহ ও শাদাব খান একটি করে উইকেট দখল করেন।
ওয়ানডেতে আফগানদের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটি। ২০১৬ সালে শারজাহতে ৫৮ রানে অলআউট হয়েছিল তারা। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।
মন্থর উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নেমে চতুর্থ বলেই ধাক্কা খায় পাকিস্তান। ফজলহক ফারুকির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ফখর জামান। পরের ওভারে মুজিব উর রহমান এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন অধিনায়ক বাবর আজম। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৩ বল খেলে রানের শূন্য রানে আউট হন তিনি।
৭ রানে ২ উইকেটের পতনের পর দলের হাল ধরেন ইমাম উল হক ও মোহাম্মদ রিজওয়ান। তাদের জুটিকে বেশিদূর এগোতে দেননি মুজিব। রিজওয়ান তার শিকার হওয়ার পর আগা সালমানকে টিকতে দেননি রশিদ খান।
ধুঁকতে থাকা পাকিস্তানকে টানতে থাকেন ওপেনার ইমাম। পঞ্চম উইকেটে ইফতিখার আহমেদের সঙ্গে ৬৯ বলে ৫০ ও ষষ্ঠ উইকেটে শাদাব খানের সঙ্গে ৪৮ বলে ৪০ রান যোগ করেন তিনি। মোহাম্মদ নবির বলে মিড অনে ক্যাচ নিয়ে তাকে থামান রশিদ। ইমামের ব্যাট থেকে আসে ৬১ রান। একবার জীবন পাওয়া বাঁহাতি ব্যাটার ৯৪ বল মোকাবিলায় মাত্র দুটি চার মারেন।
পাকিস্তানের সংগ্রহ দুইশ ছাড়ায় নবম উইকেটে শাদাব ও নাসিমের জুটির কল্যাণে। তারা ৪৭ বলে ৩৪ রান যোগ করেন। শাদাব দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন ৫০ বলে। ইফতিখারের ব্যাট থেকে আসে ৪১ বলে ৩০ রান। আফগানদের হয়ে মুজিব ১০ ওভারে ৩৩ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট দখল করেন রশিদ ও নবি।
জবাব দিতে নেমে চতুর্থ ওভারের মধ্যে মাত্র ৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান ও রহমত শাহকে পরপর দুই বলে সাজঘরে পাঠান শাহিন। অধিনায়ক হাশমতুল্লাহ শহিদিকে ঝুলিতে ঢোকান নাসিম। তাদের কেউই রানের খাতা খুলতে পারেননি।
এরপর মঞ্চে আবির্ভূত হন রউফ। একে একে তিনি মাঠছাড়া করেন ইকরাম আলিখিল, রহমানুল্লাহ গুরবাজ, নবি ও রশিদকে। ফলে শুরুর আঘাত সামলে আর ঘুরে দাঁড়ানোর সামর্থ্য হয়নি প্রতিপক্ষের। ওমরজাই আহত অবসরে যাওয়ার পর আব্দুল রহমানকে ফখরের ক্যাচ বানান শাদাব। আর মুজিবকে তুলে নিয়ে পঞ্চম শিকার ধরে ম্যাচের ইতি টানেন রউফ।
আফগানিস্তানের মাত্র দুই ব্যাটার পৌঁছান দুই অঙ্কে। গুরবাজ ৪৭ বলে ১৮ রান করেন। ওমরজাইয়ের ব্যাট থেকে আসে ১২ বলে ১৬ রান। দলটির ইনিংসের চার শূন্যের আরেকটি রশিদের।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৪৭.১ ওভারে ২০১ (ফখর ২, ইমাম ৬১, বাবর ০, রিজওয়ান ২১, সালমান ৭, ইফতিখার ৩০, শাদাব ৩৯, উসামা ২, আফ্রিদি ২, নাসিম ১৮*, রউফ ১; ফারুকি ৮-০-৫১-১, মুজিব ১০-১-৩৩-৩, ওমরজাই ৪.৪-০-১২-০, নবি ১০-০-৩৪-২, রাশিদ ১০-০-৪২-২, রহমান ৩.২-০-২৩-০, রহমত ১.১-০-৬-১)
আফগানিস্তান: ১৯.২ ওভারে ৫৯ (গুরবাজ ১৮, ইব্রাহিম ০, রহমত ০, শাহিদি ০, ইকরাম ৪, নবি ৭, ওমরজাই ১৬ (আহত অবসর), রাশিদ ০, রহমান ২, মুজিব ৪, ফারুকি ০; আফ্রিদি ৪-২-৯-২, নাসিম ৫-০-১২-১, রউফ ৬.২-০-২-১৮-৫, উসামা ৩-০-১৮-০, শ আদাব ১-১-১-১)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories