ইন্টার মায়ামিকে শিরোপা জিতিয়ে নতুন এক গল্পের সূচনা করেছেন লিওনেল মেসি। মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে শিরোপা উদ্যাপনের মধ্য দিয়ে এ নিয়ে ১৬টি দেশে ৪৪টি ট্রফি উঁচিয়ে ধরেছেন আর্জেন্টাইন মহাতারকা। রোববারের আগপর্যন্ত মেসির শিরোপা উদ্যাপনের সাক্ষী হয়েছিল ১৫টি দেশ।
একনজরে যেসব দেশে মেসি শিরোপা জিতেছেন, সে তালিকাটা দেখে নেওয়া যাক-
স্পেন: লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ।নেদারল্যান্ডস: ২০২০ সালে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ।ফ্রান্স: লিগ ওয়ান শিরোপা, ২০০৫–২০০৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ। চীন: ২০০৮ সালের অলিম্পিক।ইতালি: ২০০৮–০৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ।মোনাকো: ২০০৯ সালের ইউরোপিয়ান সুপার কাপ।সংযুক্ত আরব আমিরাত: ২০০৯ সালের ক্লাব বিশ্বকাপ।ইংল্যান্ড: ২০১০–১১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ এবং কনমেবল উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস (কনমেবল) বা ফাইনালিসিমা।জাপান: ২০১১ ও ২০১৫ সালে ক্লাব বিশ্বকাপ।জার্মানি: ২০১৪–১৫ সালের চ্যাম্পিয়নস লিগ।জর্জিয়া: ২০১৫ সালের ইউরোপিয়ান সুপার কাপ।মরক্কো: ২০১৮ সালের স্প্যানিশ সুপার কাপ।ব্রাজিল: ২০২১ সালের কোপা আমেরিকা।ইসরায়েল: ২০২২ সালের ফ্রেঞ্চ সুপার কাপ।কাতার: ২০২২ সালের বিশ্বকাপ।যুক্তরাষ্ট্র: লিগস কাপ।
Leave a Reply