রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

প্রকাশ্যে ফুটবলারকে চুমু, স্প্যানিশ ফুটবল সভাপতির ক্ষমা প্রার্থনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩৮ বার

ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অধিনায়ক ওলগা কারমোনার একমাত্র গোলে এই ইতিহাস গড়েছে স্প্যানিশ মেয়েরা। তবে একইদিন দেশটির বোর্ড প্রেসিডেন্টের একটি কাণ্ড জন্ম দেয় সমালোচনার।বিশ্বকাপ জয়ের পর স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান লুইস রুবিয়ালেস হয়তো একটু বেশিই রোমাঞ্চিত হয়ে পড়েছিলেন। তাই শিরোপা মঞ্চে আনন্দের আতিশয্যে প্রকাশ্যে এক নারী ফুটবলারকে চুমু দিয়ে বসেন। অবশেষে সমালোচনার মুখে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

গত রোববার (২০ আগস্ট) স্পেন ও ইংল্যান্ড নারী ফুটবল বিশ্বকাপে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় মুখোমুখি হয়। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ২০২৩ নারী ফুটবল চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালে শেষ বাঁশি বাজার পরই আনন্দ-উদযাপনে মাতেন স্প্যানিশ ফুটবলারেরা। ম্যাচ শেষে খেলোয়াড়রা যখন দলের অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখন জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু দেন রুবিয়ালেস। এই দৃশ্য মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে তুমুল সমালোচনা হয়। 

অবশেষে সেই চুমুর ঘটনায় ক্ষমা চেয়েছেন রুবিয়ালেস। তিনি বলেন, এখানে বাজে কোনো উদ্দেশ্য ছিল না। তখন বেশ রোমাঞ্চিত ছিলাম। আমরা এটাকে (চুমু) স্বাভাবিকভাবে নিয়েছি। তবে এটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে। আমি পুরোপুরি ভুল ছিলাম। এটা স্বীকার করতেই হচ্ছে।অবশ্য এই ঘটনা নিয়ে হারমোসো অস্বস্তি প্রকাশ না করলেও বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছেন। একটি লাইভ স্ট্রিমিংয়ে ৩৩ বছর বয়সী হারমোসো বলেন, আমি এটি উপভোগ করিনি। তবে এটি ছিল স্নেহ প্রদর্শনের জন্য স্বাভাবিক আলিঙ্গন। বিশ্বকাপের মতো এত বড় একটি অর্জনের আনন্দ থেকেই এমনটা হয়েছে।ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত দুই দলের পুরুষ ও নারী-দুই দলের বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে। জার্মানির পর দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি করেছে স্পেন। ২০১০ ফুটবল বিশ্বকাপে শিরোপা জিতেছিল স্পেনের ছেলেদের ফুটবল দল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories