রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বিশ্বকাপ জিতিয়ে বাবা হারানোর দুঃসংবাদ পেলেন ওলগা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৪৩ বার

ওলগা কারমানোর এক জাদুকরী গোলে স্পেন নারী ফুটবল দল করেছে ইতিহাস রচনা। প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের আনন্দে ভেসেছে স্পেন নারী ফুটবল দল।
তবে সিডনিতে যার গোলে স্পেন নারী ফুটবলের রেনেঁসা দেখেছে বিশ্ব, সেই ওলগা কেঁদেছেন ডুকরে ডুকরে অন্য এক বেদনায়। চ্যাম্পিয়ন হয়ে বাবাকে খুশির খবর দিবেন যখন, তখন শুনেছেন বাবার মৃত্যু সংবাদ।
ফাইনালে ২৯ মিনিটের মাথায় তার নেয়া কোনাকুণি শটে স্পেনজুড়ে যখন উৎসব, ঠিক তখনই বাবা ঢলে পড়েছেন মৃত্যুর কোলে। মাত্র ৬ বছর বয়সে বাবা’র হাত ধরে ফুটবল মাঠে আসা-যাওয়া, তার প্রেরণায় পেশাদার ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ওলগা।
২৩ বছর বয়সে এসে স্পেন নারী ফুটবল দলের অধিনায়ক হারালেন বাবা। বাবার মৃত্যুসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন ওলগা কারমানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন শোক বার্তা-‘জানতামই না আজ জীবনে কী ঘটতে চলেছে। সেটা না জেনেই ফাইনালে খেলতে নেমেছিলাম।আজ যে কীর্তি গড়েছি, তার নেপথ্যে তুমিই শক্তি। এখন উপর থেকে তুমি আমাকে এখন দেখছ। আমার জন্য গর্ব অনুভব করছ।’
স্পেন নারী বিশ্বকাপ জেতার পর পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রথম জানানো হয় এই দুঃসংবাদ। শোকবার্তায় লিখেছে তারা-‘স্প্যানিশ ফুটবল ফেডারেশন অত্যন্ত দুঃখের সঙ্গে ওলগা কারমোনার বাবার প্রয়াত হওয়ার খবর জানাচ্ছে। বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পরেই ওলগাকে এই দুঃসংবাদ জানানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories