শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২২ কেজি গাঁজাসহ আটক-১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৮৯ বার

বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ কেজি, অটো রিক্সাসহ আটক করেছে ১ জন মাদক কারবারিকে। আজ শুক্রবার (১৮ আগস্ট) বিজয়নগর থানাধীন চান্দুরা ইউনিয়নের ভাটি কালিসীমা জালাল ব্রিক ফিল্ডের সামনে থেকে এই মাদকের চালান আটক করে বিজয়নগর থানার এস আই সাইদুল হক এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো উপজেলার চান্দুরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের মোবারক হোসেন এর ছেলে মোজ্জামেল হোসেন (৩৫)।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য সকাল সাড়ে ১২ টার দিকে ২২ কেজি গাঁজা, গাঁজা বহনের কাজে ব্যবহৃত একটি অটোরিকশাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা রজু করে আদালতের সোপর্দ করা হয়। এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories