ময়মনসিংহের হালুয়াঘাটে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।
হালুয়াঘাট উপজেলা প্রশাসন,থানা আওয়ামীলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনসহ পৌরসভা, জেলা পরিষদ, স্থানীয স্কুল কলেজ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে।
জানা যায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় সংসদ সদস্য মি: জুয়েল আরেং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান সকল কর্মকর্তাদের নিয়ে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে একে একে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১১ ঘটিকায় উপজেলা ৩০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম হল রুমে নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসানের সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম,পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) জিনিয়া জামান, ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ ও সাখাওয়াত হোসেন ফকির, হালুয়াঘাট থানার অফিসার্স ইনচার্জ বাবু সুমন রায়, বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম বেগ এবং আবদুর রশিদ প্রমূখ। এসময় স্থানীয় সরকারী বে-সরকারী দপ্তরের কর্মকর্তা সহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

এই দিকে বাংলাদেশ আওয়ামী হালুয়াঘাট উপজেলা শাখার পক্ষ থেকে ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, সকাল ৯ ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধ-নিমিত রাখা হয়। পরে সংসদ সদস্য জুয়েল আরেং এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয় এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধুর জীবনাদর্শন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুর রশিদ, আবদুল হোসেন আজাদ, বজলুর রহমান, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, আবদুর রহমান, জেলা পরিষদের সদস্য কাঞ্চন সরকার, আসমাউল হোসনা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, শাহ আলম, ইমরান মোহাম্মদ হান্নান,কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা জাতির পিতার কর্মময় জীবনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয় সরকারী হাসপাতালে হালুয়াঘাট থানা এবং পৌর আওয়ামীলীগ কর্তৃক স্বেচ্ছাসেবকলীগের সার্বিক সহোযোগিতায় এতিমদের মাঝে ৫৭ জন রুগির মাঝে উন্নত মানের খাবার সরবরাহ করা হয়।
Leave a Reply