শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ফরিদপুরের সদরপুরে ছেলের হাতে বাবা খুন । ছেলে আটক

ফরিদপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৭৮ বার

ফরিদপুরের সদরপুর উপজেলায় টাকা চেয়ে না পেয়ে মানসিক ভারসাম্যহীন ছেলে বৃদ্ধ বাবাকে হত্যা করেছে। এঘটনার পর ঘাতক ছেলে জাহিদ মোল্লাকে আটক করেছে পুলিশ।
জানা যায়, রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে বাবা ও ছেলের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরপর স্থানীয় লোকজন দুপুর ১ টার দিকে আহত বৃদ্ধ বাবাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উপজেলার ঢেউখালি ইউনিয়নের লাল মোল্লার ডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম ওহাব মোল্লা (৬৭)।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ জানান, হত্যাকারী জাহিদ মোল্লা মানসিক ভারসাম্যহীন। এর আগেও সে তার বাবাকে মেরে অনেকবার আহত করেছে।
রবিবার সকাল ১১ টার দিকে তার বাবাকে মেরে সে আহত করে স্থানীয় লোকজন তার বাবাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করার পর বিকাল সাড়ে পাঁচটার দিকে ওহাব মোল্লা মৃত্যুবরণ করেন। স্থানীয়রা ধারণা করছেন, টাকা চেয়ে না পেয়ে জাহিদ তার বৃদ্ধ বাবাকে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ হত্যাকারী জাহিদকে আটক ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories