রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

এক সপ্তাহের মধ্যেই বন্যার আশঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৭৬ বার

সারা দেশেই একটানা বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বেড়েছে নদ-নদীর পানির উচ্চতা।ফলে এক সপ্তাহের মধ্যে বন্যা কবলিত হতে পারে দেশের ২০ থেকে ২৫ জেলার নিম্নাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ খবর জানিয়েছে। 

ইতিমধ্যে ময়মনসিংহ, সিলেট, নেত্রকোণা-সুনামগঞ্জ, কুড়িগ্রাম-লালমনিরহাটসহ বিভিন্ন জেলায় নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। মুহুরী খোয়াই ও কংস নদীর পানি তিনটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে।

শুক্রবার বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, মৌসুমী বায়ুর প্রভাবে আগামী তিন থেকে চারদিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো বন্যা কবলিত হতে পারে। এছাড়া পর্যায়ক্রমে দেশের মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলেও বন্যা হতে পারে। আগামী তিন দিন দেশের অন্যতম প্রধান তিনটি নদ-নদী-ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানি বেড়ে যাবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।

আগাম মৌসুমি বায়ুর প্রভাবে পুরো জুন মাসজুড়ে দেশের বেশির ভাগ জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়। গত কদিনে সীমান্তের উভয় পাশে ভারি থেকে অতিভারি বর্ষণ হচ্ছে। এর প্রভাবে দেশের ১০১টি নদী পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৭৮টিতেই পানি বাড়ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories