মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল দাদার ৬৯তম জন্মদিনে শুভেচ্ছা।

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১১৪ বার

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেরপুরের কৃতি সন্তান সুভাষ চন্দ বাদল দা, ৬৯তম জন্মদিন (৪ জুলাই)। জন্মদিন উপলক্ষে সহকর্মী, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন মহলের শুভেচ্ছায় ভাসছেন এ বরেণ্য সাংবাদিক।
সুভাষ চন্দ বাদল শেরপুর জেলা শহরের নয়ানীবাজার এলাকার স্বর্গীয় শচীন্দ্র কুমার চন্দের চতুর্থ সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেন। এরপর তিনি দীর্ঘদিন দৈনিক বাংলার বাণীতে সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ১৯৯৬ সালে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিডিয়া সেলে নিয়োগপ্রাপ্ত হন। পরবর্তীতে তিনি দিল্লীতে বাসস’র ব্যুরো চীফ হিসেবে প্রায় সাড়ে পাঁচ বছর কর্মরত ছিলেন। এর পরপরই তিনি অবসরে যান।
এরপর ২০২১ সালের ২১ অক্টোবর সাংবাদিক সুভাষ চন্দ বাদল দাদাকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেন সরকার। এ দায়িত্ব পাওয়ার পর থেকে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সারাদেশের সাংবাদিকদের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করছেন তিনি।

সুভাষ চন্দ বাদল ১৯৭৪ সালে শেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তার প্রতিবাদ করতে গিয়ে পুলিশী নির্যাতন ও দীর্ঘদিন কারাভোগ করেন। তার কর্মজীবনে তিনি প্রায় ৫০টি দেশ সফর করেছেন।
এ বরেণ্য সাংবাদিকের ৬৯তম জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গত কয়েকদিন ধরে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বৃহত্তম ময়মনসিংহ, শেরপুর, রাজধানী ঢাকা,গাজীপুরবাসীসহ বিভিন্ন মহল। বিশিষ্ট সাংবাদিক এবং সাংবাদিক নেত্রী সেবিকা রাণী দিদি ফেসবুকে দাদাকে নিয়ে লিখেছেন ‍’কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুবাস চন্দ বাদল অতি সাধারণ একজন মানুষ। যার মাঝে অহংকার, ক্রোধ বা হিংসা খুঁজে পাওয়া কঠিন। সেই সরলতার ভরা মানুষটির জন্মদিন। শুভ জন্মদিন দাদা। আপনার এই সরলীকরণ সারাজীবন নিজের মধ্যে জাগ্রত থাকুক প্রভুর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি। মঙ্গলময় আপনাকে সুস্থ রাখুন , শতায়ু করুন, অনিঃশেষ শুভ কামনা। দিদির সাথে তাল মিলিয়ে আমরাও বহুমাত্রিক সংবাদ এবং বৃহত্তম ময়মনসিংহ ও ,গাজীপুরের পক্ষ থেকে দাদার জন্মদিনের শুভেচ্ছাসহ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories