টঙ্গীতে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ ২জনকে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ। রোববার রাতে টঙ্গীর গাজীপুরা পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫২পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আফরিন ইসলাম লিপি (২৪) ও শাহজালাল ঢালি(৩৩) । গ্রেফতারকৃতরা টঙ্গীর গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় বসবাস করে মাদক ব্যবসা করতো।
টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ {ওসি} মো. শাহ আলম জানায়, রোববার রাতে টঙ্গী পশ্চিম থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গাজীপুরা পশ্চিমপাড়া আমিনুল ইসলামের বাড়ি সামনে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াবা কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সে স্থানে অভিযান চালিয়ে আফরিন ইসলাম লিপি ও শাহজালাল ঢালি নামে দুই মাদক ব্যবসায়ীকে ৫২পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে। তাদের সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে। এঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু শেষে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply