টঙ্গী রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের চাকার নিচে পড়ে আব্দুল বাতেন (৬০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (৩০ মে) সকাল ১০টায় টঙ্গী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। তিনি টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। আব্দুল বাতেনের পিতার নাম আব্দুল বারেক। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বামুরিয়ার খান বাড়ি গ্রামে তাদের বাড়ি।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে টঙ্গী স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে উঠে পা পিছলে চাকার নিচে পড়ে যান আব্দুল বারেক। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
এক ছেলে ঢাকার আশুলিয়া থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। আরেক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তার স্ত্রী ও মেয়ে গ্রামের বাড়িতে থাকেন।
Leave a Reply