বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

হালুয়াঘাটে ট্রাক চাপায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১২৪ বার

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় ভেকুবাহী ট্রাকের চাপায় মোস্তফা কামাল (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২৯ /মে সোমবার সকালে ময়মনসিংহ-হালুয়াঘাট মহা সড়কের বীরগুছিনা নামক স্হানে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত মোস্তফা কামাল উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউসীকান্দা এলাকার ছমির উদ্দিন শেখের পুত্র। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ঘটনা নিশ্চিত করেন হালুয়াঘাট থানার এসআই চন্দন কুমার পাল।প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে অটোযোগে প্রতিদিনের মতো পোনা মাছ ক্রয় করতে এসেছিলেন নিহত মোস্তফা। ঘটনাস্থলে দাঁড়িয়ে অটোচালককে ভাড়া দিয়ে রাস্তা পার পারের সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সজোরে তাকে আঘাত করে,এতে তার মাথার অংশে গুরুতর আঘাত প্রাপ্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বিষয়টি বুজতে পেরে ট্রাক চালক দ্রুত ঘটনা স্হল ত্যাগ করে, এবং কিছু দূর যেয়ে ট্রাক ফেলে পালিয়ে যায়,পুলিশ ট্রাকটি আটক করে, ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি সুমন রায় বলেন নিহতের আত্নীয় স্বজনদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইন গত ব্যবস্হা গ্রহন করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories