শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৪ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১১৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৭৫ বার

২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২৪ জেলায় আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে রাজশাহী জেলায় ১০, চাঁপাইনবাবগঞ্জে ৩, নাটোরে ২, নওগাঁ ও পাবনায় একজন করে মারা গেছেন।

এদিকে ময়মনসিংহে মারা গেছেন আরও ১৪ জন। যাদের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ ও ৭ জনের উপসর্গ ছিল। ফরিদপুরে করোনায় মারা গেছেন ৯ জন। বগুড়ায় মারা গেছেন ৭ জন। হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সংকটে মোহাম্মদ আলী হাসপাতালে তাদের মৃত্যু হয়। ঝুঁকিতে রয়েছেন চিকিৎসাধীন আরও ১০ জন। খুলনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। যশোরে মারা গেছেন ৯ জন। কুষ্টিয়ায় ৭ ও বরিশালে ৭ জনের মৃত্যু হয়েছে। আর রংপুর বিভাগে মারা গেছেন ৮ জন। এদিকে, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। এ ছাড়া, টাঙ্গাইলে ৭, চুয়াডাঙ্গায় ৫, সাতক্ষীরায় ৪, সিলেটে ২, জামালপুরে ২, নাটোরে ২ ও শেরপুরে ২ জনের মৃত্যু হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories