বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

টঙ্গীতে পোস্টার লাগাতে গিয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু।

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১১১ বার

গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসার পোস্টার লাগাতে গিয়ে সাদিকুল ইসলাম (২৫) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ শরীফ মার্কেট এলাকা এ ঘটনা ঘটে। নিহত সাদিকুল ইসলাম নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার মধ্যবাগান গ্রামের হাসান আলীর ছেলে।

জানা গেছে,, শুক্রবার দুপুরের দিকে নিহত সাদিকুলসহ কয়েকজন নির্মাণ শ্রমিক মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার পোস্টার লাগাতে সাতাইশ শরীফ মার্কেট এলাকার জনৈক ফিরোজ খানের ভবনে উঠে। ভবনের পশ্চিম ও উত্তর পাশের অংশের পোস্টার লাগাতে সক্ষম হলেও ভবনের মাঝের অংশে পোস্টার লাগাতে এসে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে ঝলসে নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

টঙ্গী পশ্চিম থানা ওসি শাহ আলম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories