বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

গাজীপুর কাশিমপুরে কারখানায় বিস্ফোরণে ১২ শ্রমিক দগ্ধ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ১১০ বার

গাজীপুরের কাশিমপুর জরুন এলাকায় কটন ক্লাব বিডি কারখানায় কম্প্রেশার রুমে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসে উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার (০১ মে) সকাল আটটার দিকে কাশিমপুরের জরুর এলাকার মন্ডল গ্রুপের কটন ক্লাব বিডি নামে ওই কারখানার কমপ্রেসার রুমে গ্যাস-লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে কারখানাটির স্টাফসহ অন্তত ১২ শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিমর্শন করেছে। দগ্ধদের নামপরিচয় জানা যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories