রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৫৩ বার

সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক মহাসড়কের বেলকুচি তেল পাম্প সন্নিকটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো বেলকুচি উপজেলার তামাই কালিয়াপাড়া গ্রামের মুকুল সরকারের ছেলে আল-আমিন (২৩) ও সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার নাছির উদ্দিনের ছেলে ইউনুস আলী (৩৬)। এ ঘটনায় ৩ বছরের এক শিশু আহত হয়েছে।বেলকুচি থানার ওসি আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় উল্লেখিত স্থানে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয় এবং শিশু মানিক (৩) নামে আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এবং কোন অভিযোগ না থাকায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories