মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব অ্যাপলের নেতৃত্ব পরিবর্তন, ১৩ বছর পর সিইও পদ ছাড়ছেন টিম কুক কাতারে পুনরায় বিদেশি ফ্লাইট চালু, এয়ারলাইন্সের সঙ্গে যাত্রীদের যোগাযোগের পরামর্শ ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা

কিশোরগঞ্জে মেয়েকে হত্যার দায়ে মায়ের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৬৩ বার

কিশোরগঞ্জে নিজ মেয়েকে হত্যার দায়ে মা আছমা আক্তারকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার (৩০ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন। এ সময় আসামি আছমা আদালতে উপস্থিত ছিলেন।  

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আছমা কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামের মো. সুরুজ মিয়ার মেয়ে।  

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি পরিবারের সদস্যদের সঙ্গে আছমা আক্তারের (৩৬) মনোমালিন্য হয়। পরদিন সকালে তার মেয়ে শিউলী আক্তারকে (১০) স্কুল থেকে ডেকে এনে জোর করে ইঁদুর মারার একটি বিষের ট্যাবলেট খাওয়ান। এ সময় আছমার মা মনোয়ারা বেগম বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এরপর মেয়ে শিউলীকে শ্বাস রোধে করে হত্যা করেন মা আছমা। এ ঘটনায় ওইদিন রাতেই শিউলীর নানা সুরুজ মিয়া বাদী হয়ে মেয়ে আছমাকে একমাত্র আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন।২০২০ সালের ৩১ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান তদন্ত শেষে আছমার নামে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে রোববার দুপুরে এ রায় দেন বিচারক।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম এ আফজল মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories