সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

নিয়ন্ত্রণে চট্টগ্রামের আগুন, রেল যোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৯ বার

বন্দরনগরী চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় একটি টায়ারের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে সাময়িকভাবে বন্ধ থাকা রেল যোগাযোগও স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর পরপর রেল যোগাযোগও স্বাভাবিক হয়।
এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে যাওয়ায় রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম জানান, ঢাকা থেকে আসা সোনার বাংলা আগুনের কারণে ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। এছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়ে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories