সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

সংবিধান নিয়ে বিএনপি-জাতীয় পার্টি ফুটবল খেলেছে : আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৯৪ বার

বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে বাংলাদেশ চলে উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি ও স্বৈরাচার জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে। আর সেটা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (২৯ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশে এখন আইনের শাসন আছে, নৈরাজ্য নাই উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, কেউ বলতে পারবে না হত্যার বিচার হয় না। বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারেনি। আর তারা আইনের শাসনের কথা বলে।
তিনি বলেন, কোনো বাধা ছাড়াই বিএনপি কথা বলতে পারছে, এটাইত গণতন্ত্র। এখন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আদালত তত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। আাগমী নির্বাচনে কোন নির্দলীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার থাকবে না।
কর্মিসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় হওয়া কর্মী সমাবেশে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories