মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

রোনালদোর নৈপুণ্যের রাতে আল-নাসরের বড় জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৬৪ বার

ক্রিস্টিয়ানো রোনালদোর শুরুটা সৌদি ক্লাব আল-নাসরে খুব একটা ভাল না হলেও ধাক্কা সামলে ভালোই ছন্দে ফিরেছিলেন ফুটবলের এই মহাতারকা। তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অম্লমধুর সময় পার করছে সিআরসেভেন। এক ম্যাচ জেতেন তো, হোঁচট খান দুই ম্যাচে। ফলে শিরোপাহীন মৌসুম কাটানোরও দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। তবে যখনই সমালোচনার মুখে পড়েন, তখনই রোনালদো মাঠের পারফরম্যান্সে তার জবাব দেন। এই পর্তুগিজ সুপারস্টারের নৈপুণ্যের রাতে বড় জয় পেয়েছে আল-নাসর।
শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে আল-রায়েদের বিপক্ষে মাঠে নামেন রোনালদোরা। ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন রোনালদো। সেই গোলে প্রধমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধে আল-নাসরের লিড ব্যবধান দ্বিগুণ করেন আবদুলরাহমান গারিব। এরপর তৃতীয় ও চতুর্থ গোল করে বড় জয়ের উপলক্ষ্য এনে দেন মোহাম্মেদ মারান ও আবদুলমাজেদ আল সুলাইহিম। ৪-০ গোলের এই জয় তাদের বিষাদে হয়তো কিছুটা হলেও প্রলেপ দেবে।
আগামী ৩ মে টেবিলের শীর্ষে থাকা আল-ইত্তিহাদ এবং ৮ মে আল খালিজের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হবে রোনালদোর আল-নাসর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories