মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

আজ ঢাকায় ফিরে কাল ইংল্যান্ড যাবে তামিম-শান্তরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৭১ বার

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার (৩০ এপ্রিল) দেশ ছাড়বে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে সিলেটে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প করছে টাইগাররা। শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যার ফ্লাইটে ঢাকা ফিরবে তামিম বাহিনী।
রোববার ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। দুই ভাগে ভাগ হয়ে ইংল্যান্ডে যাবে দলটি। বড় অংশটি যাবে ৩০ এপ্রিল রাতে। ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে আসন্ন এই সিরিজটি।
গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। দাপুটে পারফরম্যান্সে সিরিজ জেতা ঘরের মাঠের দলটি অনেক রেকর্ড গড়ে, ব্যক্তিগত বেশ কয়েকটি রেকর্ডও হয়।
সিলেটে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প সেরে টাইগাররা আজ সন্ধ্যার ফ্লাইটে ঢাকা ফিরবে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ৯, ১২ ও ১৪ মে তিনটি ওয়ানডে খেলবে তামিম ইকবালের দল। এর আগে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এর আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা সাকিবের।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories