মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

শততম টেস্ট জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল শ্রীলংকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৫৭ বার

ব্যাটারদের রান বন্যা ও বোলারদের অসাধারণ নৈপুন্যে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলংকা ইনিংস ও ১০ রানে হারিয়েছে সফরকারী আয়ারল্যান্ডকে। এতে টেস্ট ইতিহাসের অষ্টম দল হিসেবে শততম ম্যাচ জয়ের নজির গড়ল লংকানরা।
সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ২৮০ রানে জিতেছিল শ্রীলংকা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল লংকানরা।
গলে প্রথম ইনিংস থেকে ২১২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৫৪ রান করেছিল আয়ারল্যান্ড। ইনিংস হার এড়াতে ৮ উইকেট হাতে নিয়ে আরও ১৫৮ রান করতে হতো আইরিশদের।
আয়ারল্যান্ড অধিনায়ক এন্ডি বালবার্নি ১৮ ও হ্যারি হেক্টর ৭ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন। প্রথম ইনিংস দুর্দান্ত ব্যাটিং শৈলি প্রদর্শন করলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয় আইরিশ ব্যাটাররা।
বালবার্নি ৪৬ রানে থামলেও হাফ-সেঞ্চুরি তুলেন টেক্টর। সেঞ্চুরি সম্ভাবনা জাগিয়ে নবম ব্যাটার হিসেবে আউট হন টেক্টর। ৮টি চার ও ৩টি ছক্কায় ১৮৯ বলে ৮৫ রান করেন তিনি। শ্রীলংকার স্পিনার রমেশ মেন্ডিসের সঙ্গে অন্যান্য বোলারদের তোপে ২০২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ৪৯২ রান করেছিল আইরিশরা।
দ্বিতীয় ইনিংসে শ্রীলংকার পক্ষে রমেশ ৬৪ রানে ৫ উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া আরেক স্পিনার প্রবাথ জয়সুরিয়া এবার নেন ২ উইকেট। এতে সপ্তম টেস্টেই ৫০ উইকেট পূর্ণ করেন জয়সুরিয়া। টেস্টে দ্রুততম ৫০ উইকেট শিকারে যৌথভাবে দ্বিতীয়স্থানে আছেন তিনি। তবে শ্রীলংকার পক্ষে এটি রেকর্ড। ম্যাচ সেরা হন জয়সুরিয়া ও সিরিজ সেরা হন কুশল।
নিশান মধুশঙ্কা-কুশল মেন্ডিসের জোড়া ডাবল-সেঞ্চুরি এবং দিমুথ করুনারত্মে-অ্যাঞ্জেলো ম্যাথুজের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৭০৪ রান করে শ্রীলংকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories