সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :

এবার বাড়ল ঈদের ছুটি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২২২ বার

আসন্ন ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়ানো হয়েছে। জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, সুখবর হলো ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ভ্রমণ যেন স্মুথ হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯ এপ্রিল বুধবার পবিত্র শবে কদরের ছুটি। সে ক্ষেত্রে ঈদের আগে একদিন অর্থাৎ ২০ এপ্রিল খোলা থাকে। তাই মানুষের যাতায়াত যাতে নিবিগ্নে হয়, যাতায়াতটি যাতে আরামদায়ক হয় সে জন্য ২০ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে।
এর ফলে আসলে ছুটি শুরু হয়ে যাবে ১৯ এপ্রিল থেকেই। কারণ ১৯ এপ্রিল পবিত্র শবে কদর উপলক্ষে ছুটি। এর মানে এবারের পবিত্র ঈদুল ফিতরের ছুটি কমপক্ষে পাঁচদিন হচ্ছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে যদি ৩০ রোজা পূর্ণ হওয়ার পর পবিত্র ঈদ হলে ছুটি আরও একদিন বাড়বে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories