রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

অ্যাথলেটিককে বিদায় করে কোপার ফাইনালে ওসাসুনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১০২ বার

অতিরিক্ত সময়ের গোলে অ্যাথলেটিক বিলবাওয়ের সাথে দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে কোপা ডেল রের ফাইনাল নিশ্চিত করেছে ওসাসুনা।
বিলবাও তাদের ঘরের মাঠের ম্যাচে প্রায় পুরোটা সময় দাপট দেখিয়েও জয়ী হতে পারেনি। তবে এজন্য ওসাসুনার গোলরক্ষক সার্জিও হেরেরার অসাধারণ নৈপুণ্যের প্রশংসা করতে হয়। তার দূরন্ত পারফরমেন্সেই ম্যাচটি শেষ পর্যন্ত অতিরিক্ত সময় পর্যন্ত গড়ায়।
প্রথম লেগে ওসাসুনা এজ আব্দের একমাত্র গোলে জয়ী হয়েছিল। কাল ইনাকি উইলিয়ামসের গোলে ৩৩ মিনিটে বিলবাও এগিয়ে গিয়ে সমতায় ফিরেছিল। নির্ধারিত সময় পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ফলাফল নিষ্পত্তির জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। স্যান মেমেসে ম্যাচ শেষে চার মিনিট আগে পাবলো ইবানেজের গোলে ওসাসুনার জয় নিশ্চিত হয়।
এর মাধ্যমে ১৮ বছর পর প্রথমবারের মতো কোপা ডেল রের ফাইনালে উঠলো ওসাসুনা। ক্লাব ইতিহাসে এটি তাদের দ্বিতীয় ফাইনাল। এখনো অবশ্য কোপার শিরোপা পাওয়ান হয়নি ওসাসুনার।
এবারের কাপ শিরোপা লড়াইয়ে রিয়াল বেটিস ও সেভিয়ার মত পরীক্ষিত দলগুলোকে হারিয়ে দারুনভাবে নিজেদের এগিয়ে নিয়ে গেছে জাগোবা আরাসাতের দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার আরেক সেমিফাইনালের বিজয়ী দল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories