বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

ঈদযাত্রা : বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৫০ বার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ এপ্রিল সকাল থেকে ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাস কোম্পানিগুলো।
বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়টি বুধবার দুপুরে জানিয়েছেন বাংলাদেশের বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এবং শুভঙ্কর ঘোষ রাকেশ।
শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘আমরা বাস মালিকরাই আগামী ৭ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেয়া শুরু করব। ওই দিন শুক্রবার সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টার থেকে টিকিট পাবেন যাত্রীরা। ৭ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের অগ্রিম টিকিট দেয়া হবে।’
টিকিট কালোবাজারি রোধের বিষয়ে তিনি বলেন, ‘যাত্রীরা যাতে বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে পারেন, সে জন্য বাস মালিকদের পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করবে। তবে বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। কারণ বাস মালিকদের মনিটরিং টিমের সঙ্গে পুলিশ প্রশাসনও কাজ করবেন। এ ছাড়া প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে।
বাসের ভাড়ার বিষয়ে তিনি বলেন, ‘বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেয়া যাবে না। সব বাস মালিকদের সেই নির্দেশনা দেয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories