সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ইয়াবাসহ কারারক্ষী আটক

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৩০ বার

গাজীপুরে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় শাহিনুর ইসলাম (২৮) নামে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুলাই) রাত ৯টার দিকে কারাগারের মূল ফটক (আরপি গেট) থেকে তাকে আটক করাহয়। আটককৃত শাহিনুর ইসলাম ঢাকার ধামরাই থানার কুশোরিয়া ইউনিয়নের রাধানগর এলাকার মো. জলিলের ছেলে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কারারক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার সৈয়দ সায়েম হোসেন জানান, কারারক্ষী শাহিনুর ইসলাম রাতে বাইর থেকে কারাগারে প্রবেশ করছিলেন। এক পর্যায়ে আরপি গেটের কারারক্ষীরা তাকে তল্লাশি করে। এসময় তার কাছে থেকে ১৮৭ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে কারারক্ষী শাহিনুর ইসলাম ও উদ্ধারকৃত ইয়াবাসহ গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, শাহিনুর ইসলাম ইয়াবাসহ আটকের পর থানায় খবর দেয় কারা কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা করা হয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories