মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

যৌন নিপীড়নের অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৬১ বার

যৌন নিপীড়ন ও জুনিয়রদের হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বহিষ্কারের এই অনুমোদন প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাময়িক বহিষ্কৃত সাকিন তানভীর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তাকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, সাকিন তানভীরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে বিভিন্ন অভিযোগ দেন ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থীরা। পরে এসব অভিযোগ আমলে নিয়ে ওই বিভাগের শিক্ষক ও একজন সহকারী প্রক্টরকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories