রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

জামালপুরে ব্র‏হ্মপুত্র নদের তীরে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৯২ বার

আজ সকাল থেকেই পুণ্যার্থীরা অষ্টমী স্নানে অংশগ্রহণ করে। শেরপুর-জামালপুর সেতু এলাকায় ব্রহ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে হাজার হাজার হিন্দু পুণ্যার্থী নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা এ অষ্টমী স্নানের জন্য ভিড় জমায়।অষ্টমী স্নান উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে শেরপুর, জামালপুর এবং টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দু পুণ্যার্থী নারী-পুরুষ ভক্তকূলের মিলনমেলায় পরিণত হয়। ব্রহ্মপুত্র পাড়জুড়ে পুণ্যার্থীদের নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ডাব, ধান, দূর্বা দিয়ে অর্চণা ও স্নান করতে দেখা যায়।স্নান শেষে পুণ্যার্থীরা স্থানীয় দয়াময়ী মন্দিরে পূজা-অর্চণা ও অর্ঘ্য প্রদান করে। চৈত্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথীতে প্রতিবছর ব্রহ্মপুত্র নদে এ অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়।অস্টমি স্নান উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।পাশাপাশি এ উপলক্ষে শহরের দয়াময়ী মন্দিরে তিনদিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories