বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন

রাজশাহীর দূর্গাপুরে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১১৭ বার

রাজশাহীর দূর্গাপুরে আজ সকাল সাড়ে ৯ টার সময় দূর্গাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার (এনডিসি) জি এস এম জাফরউল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। বীর মুক্তিযোদ্ধা ও দূর্গাপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম। দূর্গাপুর পৌরসভা মেয়র সাজেদুর রহমান মিঠু।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলা ভূমি অফিসার কৃষ্ণ চন্দ্র, দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল হক, উপজেলা শিক্ষা অফিসার মকলেছুর রহমান, এটিও লায়লা আন্জুম, দিল আফরোজ টিও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, সাইফুল ইসলাম বি,আর,ডি,বি, অধ্যক্ষ আঃ আজিজ দূর্গাপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ আঃ রব দূর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দূর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রাক্তিবুল ইসলাম প্রধান শিক্ষক সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ ছাত্র ছাত্রী, দূর্গাপুর মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ (কোরবান) ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে, দূর্গাপুর উপজেলায় মোট ৩১২ টা ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। বাংলাদেশের ১৫৯ টি উপজেলায় মোট ৩৯৩৬৫ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories