শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টঙ্গীতে মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৭৭ বার

টঙ্গীতে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ৩টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-পাবনার দোলং গ্রামের মোনাফের ছেলে রাশেদুল ইসলাম রনি (২৩), গাজীপুরের পূবাইল থানার নৈবাড়ি লিছেরটেক এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে রকিবুল ইসলাম রকিব (২৮), গাজীপুরের শ্রীপুর থানার সোনাবর গ্রামের রুহুল আমিনের ছেলে হাসিবুল ইসলাম শামীম (২৭), গাজীপুরের কালীগঞ্জ থানার আলাল মিয়ার ছেলে সাকিল (২৩) ও মৌলভীবাজার জেলার আর গ্রামের রায়েন উদ্দিনের ছেলে ছেলে জুয়েল উদ্দিন (২৫)।
থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টঙ্গীর মরকুন এলাকায় চোরাই মোটরসাইকেল বেচাকেনার খবর পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যমতে অন্যদের গ্রেফতার করা হয়। গাজীপুরের টঙ্গীর বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করত এই চক্রটি। এঘটনায় মামলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories